উপকরণ
৬০০ গ্রাম ‏‏মুরগির মাংস
৪ টি ‏নতুন আলু, মাঝারি সাইজ
২ টেবিল চামচ ‏‏পেয়াজ কুঁচি
১ টেবিল চামচ ‏‏আস্ত রসুন
১ টেবিল চামচ ‏আদা কুচি
১ চা চামচ ‏‏আস্ত বা চূর্ন জিরা
১ চামচ ‏‏হলুদ গুড়া
৬-৭ টি বা স্বাদমত ‏‏শুকনো মরিচ
৩ টুকরা ‏‏দারুচিনি
৩ টি ‏এলাচ
৪-৫ টি ‏‏লবঙ্গ
২ টি ‏‏তেজ পাতা
২ চা চামচ ‏‏সয়াবিন তেল
১ টেবিল চামচ ‏‏সরিষার তেল
পরিমানমত ‏‏লবণ


প্রস্তুত-প্রনালী:
১মুরগী ছোট টুকরা করে কেটে নিন ও আলু দু’ভাগ করে কেটে নিন। ভালভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২এবার একটি করা্ই বা সস প্যানে মুরগির টুকরা, আলু, কাটা পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, সয়াবিন ও সরিষার তেল (বা যে কোন একটি পরিমান বাড়িয়ে) এবং লবণ দিয়ে দিন। হাত দিয়ে সবকিছু ভাল করে মেশান।

৩এখন চুলা জ্বালিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করুন। এই পর্যায়ে পানি দেওয়ার দরকার নেই। মুরগির মাংস থেকে কিছুটা পানি ছাড়বে। কিছুক্ষন নাড়ুন, তবে যদি প্রয়োজন হয় তাহলে অল্প পরিমানে পানি দিতে পারেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন।

৪কিছুক্ষন নাড়ুন। অল্প পরিমান পানি দিয়ে নেড়ে মিশিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন মুরগি ও মসলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত।

৫২-৩ কাপ গরম পানি যোগ করুন বা যতটুকু ঝোল রাখতে চান। এবারে চুলার আচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১৫-২০ মিনিটের জন্য রান্না করুন। পুড়ে যাওয়া এড়াতে মাঝে মাঝে নেড়ে দিবেন। এক ফাঁকে ঝোল চেখে স্বাদমত উপকরন যোগ করে নিতে পারেন। যখন সবকিছু ঠিকমত সেদ্ধ হয়ে যাবে এবং ঝোল ঘন হয়ে আসবে তখন চুলা বন্ধ করতে দিন এবং উপরে কিছু ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ১-২ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন। এখন এটি পরিবেশন করার জন্য প্রস্তুত। ভাত, রুটি, নান বা পরোটা দিয়ে এই মুরগির মাংস পরিবেশন করতে পারেন।