চিংড়িমাছ মাঝারি আকারের- প্রয়োজনমত
পোস্তবাটা - দু টেবল চামচ
কাজুবাদাম - গোটা আষ্টেক
কিসমিস - গোটা দশ-বারো
শুকনো লঙ্কা - দুটো
গোটাজিরে - হাফ চামচ
টম্যাটো কুচি - একটা বড়
কাঁচা লঙ্কা - গোটা দুই
ধনেপাতা - অল্প
সাদা তেল - দু চামচ
মৌরী- হাফ চামচ
নুন‚ মিষ্টি স্বাদমত
আদা - অল্প
গোটা গরম মশলা - দুটো এলাচ‚ চারটে লবঙ্গ আর ছোট দারুচিনির টুকরো|
-প্রণালীকাঁচা চিংড়িগুলো নুন-হলুদ মাখিয়ে রেখে দিন| এবার কড়াইতে তেল বসানোর আগে আমাদের মশলাটা বানিয়ে নিতে হবে| কারণ এই পদটি অতি দ্রুত বানানো যায়| কাজু‚ কিসমিস‚ টম্যাটো‚ আদা‚ ধনেপাতা‚কাঁচালঙ্কা‚ মৌরী সব একসাথে বেঁটে নিতে হবে মিক্সিতে| এবার কড়াইতে সাদা তেল দিয়ে‚ তেল গরম হলে গোটা গরম মসলা‚ শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কাঁচা চিংড়িগুলো একটু নাড়াচাড়া করে তাতে পোস্তবাটা সহ বাকি পেষা মশলাগুলো আর নুন দিয়ে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে| তেল ছেড়ে এলে পেষা মশলার ধোয়া জলটা দিয়ে অল্প ফুটিয়ে মিস্টি দিয়ে নামিয়ে নিতে হবে চিংড়িমাছের কারি| পদটা হালকা মিস্টি মিস্টি হবে| রুটি বা ভাত সবের সাথেই খেতে পারেন| চট্জলদি বানিয়ে পরিবেশন করুন চিংড়িকারি|

0 Comments